BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৪ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিকেলে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালানো হয়। সেসময় বাঘাডাঙ্গা এলাকার সীমান্ত থেকে এক নারীসহ ৩ জন ও কুমিল্লাপাড়া এলাকার সীমান্ত থেকে একজন আটক করা হয়।

আটককৃতদের বাড়ি খুলনা ও যশোর জেলার বিভিন্ন উপজেলায়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু