BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিপুরে একটি বসতঘরের মেঝেতে স্বামী, খাটে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

মহিপুরে একটি বসতঘরের মেঝেতে স্বামী, খাটে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে নিজ ঘরের মেঝেতে স্বামী ও খাটের ওপর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন: সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের স্থায়ী বাড়ি পাশের মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর এলাকার আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। নদীর তীরে ছোট একটি ঝুপড়ি ঘরে স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজে না আসায় ভোরে কয়েকজন তার খোঁজ নিতে যান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করলে দেখতে পান— খাটের ওপর আকলিমা বেগম ও মেঝেতে সিরাজউদ্দিন খানের নিথর দেহ পড়ে আছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিটিসি নিউজকে বলেন, ‘ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ