BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভরভ

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভরভ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার ওপর হামলার পেছনে ইউক্রেন জড়িত বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এই হত্যাচেষ্টার উদ্দেশ্য শান্তি আলোচনা ভেস্তে দেয়া।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মস্কো শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানন, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর (জিআরইউ) প্রধান পরিচালন বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা। এটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর চালানো হামলার ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা।

২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন আলেক্সেয়েভ।

ইউক্রেন যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে স্বল্পস্থায়ী বিদ্রোহের সময় তাকেও আলোচনার জন্য পাঠানো হয়েছিল।

মস্কোর ভোলোকোলামস্কোয়ে হাইওয়ের একটি আবাসিক ভবনে সংঘটিত এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। অতীতে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হওয়া কয়েকটি হামলার দায় ইউক্রেন স্বীকার করেছিল।

আলেক্সেয়েভের গুলির ঘটনাটি এখনও তদন্তাধীন। এর মধ্যেই এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ