BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মমতাজের ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-প্লট-জমি জব্দের নির্দেশ

মমতাজের ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-প্লট-জমি জব্দের নির্দেশ

বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমের ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, মহাখালী ডিওএইচএসে থাকা একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দোতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এ ছাড়া রয়েছে মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং ৪১২ দশমিক ৫১ শতাংশের দুটি জমি।

দুদকের পক্ষে আজ মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার