BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি – ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি – ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ কারছেন।

এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্ত:মন্ত্রণালয় মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি- সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই চারটি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশী মারা গেছে। তাদের লাশগুলো এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠভাবে দেশ যেভাবে চলার দরকার আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকায় ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসুচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ