BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ সতর্কবার্তা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলো এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

জোলফাঘারি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকার জন্য স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে সেপাহ ব্যাংক এবং আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেল্লির কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

এদিকে বিবিসি অ্যারাবিক ইরানের সংবাদ চ্যানেল ‘খবর’-এর বরাতে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেতন বিতরণের প্রস্তুতির অংশ হিসেবে তারা বিশেষ শিফটে কাজ করছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ