BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধুখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার-১

মধুখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার-১

ফরিদপুর প্রতিনিধি: রিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ বাদল সরকার (৫২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া বাদল সরকার ওই গ্রামের বাসিন্দা।

মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসসহ দেশীয় অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ ও যৌথবাহিনী সূত্রে জানা গেছে, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাদল সরকার তার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি সক্রিয় হয়ে উঠেছিলেন। গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃ্ঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, অভিযানের পর গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আজ শনিবার সকালে আসামি বাদল সরকারকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার