BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন

মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি বেপরোয়া ট্রাকের চাপায় নাইম ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা বন্ধু রোহান ইসলাম (২২) গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মহানগরীর চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ইসলাম রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি মহানগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

এ দুর্ঘটনার পর ঘাতক (ঢাকা মেট্রো-ট-১৪৩৯২৬) ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইম ও রোহান মোটরসাইকেলযোগে তাদের বাড়ি থেকে একটি আইটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। পথে চৌদ্দপাই বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং নাইম ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নাইমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেইসাথে ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার