BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: আখাউড়ায় ড্রেজার মেশিন রেখে পালাল মাটি উত্তোলনকারীরা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: আখাউড়ায় ড্রেজার মেশিন রেখে পালাল মাটি উত্তোলনকারীরা

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ছয়টি ড্রেজার মেশিন ও সাত থেকে আট হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

তিনি বলেন, মাটি উত্তোলনকারীদের ধরার জন্য ধাওয়া করলে তারা আখাউড়া সীমানা পার হয়ে কসবা উপজেলার দিকে পালিয়ে যায়। ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, অভিযানের সময় প্রায় ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করলেও, ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান