BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলার লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ভোলার লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লালমোহনে আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পররাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছে।

আহদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এতে হতাহতের শঙ্কা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রগমান বিটিসি নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার এবং ঘটনার তদন্ত করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার