BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় ইরান, ফিফার জবাবের অপেক্ষায়

ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় ইরান, ফিফার জবাবের অপেক্ষায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবিতে অনড় ইরান। ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে দেশটি।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি বলেছেন, ফিফার সিদ্ধান্ত জানার পর বৈশ্বিক আসরে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

বাছাই পেরিয়ে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রথম দলগুলোর একটি ইরান। টানা চতুর্থবারের মতো এই মঞ্চে অংশ নেওয়ার হাতছানি তাদের সামনে।

তবে, ঘটনা অনাকাঙ্ক্ষিত মোড় নেয় গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালালে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান।

সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই পক্ষের মধ্যে সামরিক সংঘাত ক্রমেই বাড়ছে।

বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পড়েছে যুক্তরাষ্ট্রে।

কিন্তু এই অবস্থায় দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। তাই সেখান থেকে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নিতে দাবি জানিয়ে আসছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।

গত মাসে এফএফআইআরআই জানিয়েছিল, ভেন্যু পরিবর্তন নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে তারা।

গত সপ্তাহে আবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, নির্ধারিত সূচি অনুযায়ীই ইরান তাদের ম্যাচগুলো খেলবে।

ধোঁয়াশা পরিষ্কার করে দিয়ে দনিয়ামালি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, নিজেদের আগের সিদ্ধান্তেই অনড় আছেন তারা।

“ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর জন্য ফিফাকে অনুরোধ করেছি আমরা, এবং আমরা আগের অবস্থানেই আছি। কিন্তু আমরা এখনও কোনো জবাব পাইনি।”

“যদি ফিফা আমাদের দাবি মেনে নেয়, তাহলে বিশ্বকাপে নিশ্চিতভাবেই অংশ নেবে ইরান। যদিও ফিফা এখনও কোনো উত্তর দেয়নি।

ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ জাতীয় দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।”

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ৪৮ দলের বিশ্বকাপ।

সূচি অনুযায়ী, ‘জি’ গ্রুপে ইরানের প্রথম দুটি ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলসে, প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও বেলজিয়াম। সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার কথা তাদের।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ইরান জাতীয় দলকে তারা স্বাগত জানাবে। তবে তাদের ‘জীবন ও নিরাপত্তার’ জন্য যুক্তরাষ্ট্রে আসা হয়তো ঠিক হবে না।

পরবর্তীতে আবার সুর পাল্টে তিনি বলেন, খেলোয়াড়দের প্রতি কোনো হুমকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে না।

ট্রাম্পের অমন মন্তব্যের কড়া সমালোচনা তখনই করেন ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ। এবার ইরান দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন দানিয়ামালিও।

“ফিফার বিধি অনুযায়ী আয়োজক দেশকে (সব দলের) নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম।

তবে যদি যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবে আমাদের সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান