BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে বংশালের কসাইটুলিতে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা

ভূমিকম্পে বংশালের কসাইটুলিতে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা

ঢাকা প্রতিনিধি: পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই পথচারী বলে জানা গেছে। এ ঘটনায় নিস্তব্ধ পুরো বংশাল এলাকা।

ভূমিকম্পে হঠাৎ এ দুর্ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা।

সরেজমিনে দেখা যায়, কসাইটুলি এলাকার ঘিঞ্জি সড়ক, ২০ কে.পি ঘোষ স্ট্রিটের বাংলা স্কুলের সামনের স্থানটিতে ইট-সিমেন্টের খোয়া পড়ে আছে। এখানেই ওই ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে ভূমিকম্পের সময়। আর এতেই তিনজন নিহত হন।

উদ্ধারকাজের জন্য রাস্তা আংশিক বন্ধ ছিল এবং আশপাশে উৎসক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

ভবনটির মালিকের ভাতিজা রকি দাবি করেন, ছাদের পাশে শিশুদের জন্য তিন ফিট উচ্চতার একটি নিরাপত্তা দেয়াল ছিল। ভূমিকম্প শুরু হলে সেটাই ভেঙে পড়ে পথচারীরা গুরুতর আহত হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে কাউকে মৃত অবস্থায় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সড়কের নিচে ত্রিপল দেওয়া ছিল। তাই ইট-খণ্ডের অনেকটাই সেখানে আটকে যায়।

ভবনটির নিচতলায় থাকা ‘বিসমিল্লাহ গরু-খাশি মাংস সাপ্লাই’ দোকানের কর্মচারী মো. হালিম ঘটনার সময় দোকানের ভেতরে ছিলেন। তিনি বলেন, হঠাৎ ওপর থেকে পড়ার শব্দ পাই। একই সময়ে ভূমিকম্পের কম্পনও টের পাই। পরে বাইরে বেরিয়ে দেখি সবাই দৌড়াচ্ছে।

৩ জন নিহতের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার