BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার

ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার

ঢাকা প্রতিনিধি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সেই মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।

এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করা প্রয়োজন।

বুধবার (৬ মে) সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে শিক্ষা, তথ্য-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ডেপুটি স্পিকার আরো বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি। এসব বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন তিনি।

ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার