BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ

ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্রীড়া সংগঠক ফোরামের সদস্যগন ভুমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এর সাথে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎকালে ফোরামের সদস্যগন জানান বর্তমানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি কর্তৃক পরিচালিত হয়ে আসছে ফলে খেলাধুলা অনুষ্টিত হচ্ছেনা।

খেলাধুলার বৃহত্তর স্বার্থে আমরা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি।

সেই সাথে কৃতি খেলোয়াড়দের বাছাই করে তাদের সম্বর্ধনা দিতে চাই।

এ প্রসংগে ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ফোরামের সদস্যগনকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের সাথে আমি একমত পোষন করছি। সেই সাথে খেলাধুলা নিয়মিত আয়োজনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন ও কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা দেয়ার বিষয়ে প্রয়োজনী সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি ক্রীড়া সংগঠক ফোরামের সদস্যদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাজশাহী জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিশলু, মোঃ আবুল হোসেন,কে এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, রইস উদ্দিন আহমেদ বাবুসহ ক্রীড়া সংগঠক ফোরামের অন্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১