BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজে বের হওয়া কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে স্থানীয়রা লালমনিরহাট সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পার্শ্ববর্তী থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের জোর প্রচেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল