BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে : এমপি বাবুল

ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে : এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচির উদ্বোধন কালে এ কথা বলেন।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি পেশাকে নির্মুল করতে ভিক্ষুকদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে। তাদেরকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষকর্মী তথা উদ্যোক্তা করতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুর্নবাসনের নামে কি করেছে তারা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, দেশের মানুষ এসব মুল্যায়র করবে।

এমপি বাবুল আরও বলেন, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ করে টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মুল্যের দোকানঘর সহ দোকানের পসরা কিনে দিয়েছি। এরা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যবসায় করে তাদের পরিবার সচল রাখবেন। আজকে যে যাত্রা শুরু হলো তা পর্যাক্রমে সফল করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।

ভিক্ষুকদের এসব দোকান ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী