BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষা শহিদদের স্মরণে দেশের প্রথম শহিদ মিনারে আরসিআরইউ’র শ্রদ্ধা

ভাষা শহিদদের স্মরণে দেশের প্রথম শহিদ মিনারে আরসিআরইউ’র শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) সদস্যবৃন্দ।

‎শনিবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির ‎নেতৃত্বে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু. মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহ মো. মাহবুব আলম সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামসহ সহযোগী সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ৫২’র ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় যখন ঢাকার ঘটনার খবরটি রাজশাহী এসে পৌঁছায়, তখন এই হোস্টেলেই একটি রুমে তৎকালীন ছাত্রনেতারা সিদ্ধান্ত নেন শহিদ স্মৃতিস্তম্ভ তৈরির। পরে আশেপাশের ইট-পাটকেলের টুকরা জোগাড় করে কাদার গাঁথুনি দিয়ে রাত ১২টা-১টা পর্যন্ত এই শহিদ স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। সারারাত এটি পাহারা দিয়ে রাখা হলেও সকালে মুসলিম লীগের গুণ্ডা ও পুলিশ বাহিনী সেই স্মৃতিস্তম্ভটি গুঁড়িয়ে দেয়। এটাই সেই প্রথম শহিদ মিনার

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজশাহীতে নির্মিত এই শহিদ মিনারকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির আদায় দীর্ঘদিনের দাবি থাকলেও এখনো কোনো স্বীকৃতি মেলেনি। ফলে স্থানীয় ভাষা সৈনিকরা দীর্ঘদিন ধরে এই শহিদ মিনারের স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন।

বার্তা প্রেরক মোঃ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) রাজশাহী কলেজ প্রতিনিধি, পাবলিকিয়ান টুডে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh