BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালেন্সিয়ার মাঠে রেয়াল মাদ্রিদের ঘাম ঝরানো জয়

ভালেন্সিয়ার মাঠে রেয়াল মাদ্রিদের ঘাম ঝরানো জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: চোটের ছোবলে রেয়াল মাদ্রিদের রক্ষণভাগের অবস্থা আগে থেকেই নাজুক। আঘাত লেগেছে মাঝমাঠ ও আক্রমণেও। পারফরম্যান্সে এর প্রভাব পড়ল প্রবলভাবে। তবে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় ঠিকই পেল মাদ্রিদের দলটি।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। আলভারো কাররেরাস দারুণ গোলের পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

লিগে টানা সপ্তম জয়ের পর, ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ম্যাচের প্রথমদিকে অবশ্য কারো আক্রমণেই খুব বেশি ধার ছিল না। এর মাঝেই ভালো দুটি সুযোগ পান এমবাপে; তবে চ্যালেঞ্জের মুখে ও দুর্বল শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেননি তিনি।

সময়ের সঙ্গে খেলায় কিছুটা গতি ফেরে। ২৮তম মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পায় রেয়াল। প্রথমবার লা লিগায় শুরুর একাদশে নামা দাভিদ হিমেনেস ডান দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন, সেটা পা দিয়ে আটকে দেন গোলরক্ষক।

৬৫তম মিনিটে আরেক ডিফেন্ডার ডিন হাউসেনের পাস পেয়ে, দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে, একজনকে কাটিয়ে আরেকজনের পায়ের নিচ দিয়ে শটে গোলটি করেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার।

ছয় মিনিট পরেই গোলটি শোধ করে দিতে পারত ভালেন্সিয়া। তবে লুকাস বেল্তানের শট পোস্টে বাধা পেলে বেঁচে যায় রেয়াল মাদ্রিদ।

৭৬তম মিনিটে গার্সিয়া ও হিমেনেসকে তুলে ব্রাহিম দিয়াস ও চোট কাটিয়ে ফেরা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামান রেয়াল কোচ।

৮২তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন এমবাপে। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। যোগ করা সময়ে তিনি আর ব্যর্থ হননি। দিয়াসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড।

এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোল হলো ২৩টি।

আর ভালেন্সিয়ার হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হলো। ২৩ ম্যাচে দশম হারের পর, ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দলটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী