BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রো রেলসেতুর অংশ, নিহত-১

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রো রেলসেতুর অংশ, নিহত-১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই শহরের মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রো রেলসেতুর একটি অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে ব্যস্ত সড়ক এলবিএস রোডের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উঁচুতে নির্মাণাধীন মেট্রো ব্রিজের প্যারাপেটের (রেলিং-সদৃশ সুরক্ষা অংশ) একটি প্রায় ছয় ফুট বাই চার ফুট আয়তনের অংশ হঠাৎ ভেঙে নিচে পড়ে। সে সময় নিচ দিয়ে চলাচলরত একটি অটোরিকশা ও একটি গাড়ির ওপর অংশটি আছড়ে পড়ে। জনসন অ্যান্ড জনসন কারখানার সামনের ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা হয়।

দুর্ঘটনায় রামধন যাদব নামে একজন নিহত হন। আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী রাজকুমার ইন্দ্রজিৎ যাদবকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

অন্য দুই আহত-মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০)-বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

সংস্থার প্রকল্প দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। তারা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এলাকা নিরাপদ করার কাজ করছে।

এমএমআরডিএ জানিয়েছে, কী কারণে এই অংশটি ভেঙে পড়লো তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্মাণকাজে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং কাঠামোগত স্থিতিশীলতায় কোনো ত্রুটি ছিল কি না-সেসব বিষয় খতিয়ে দেখা হবে।

ব্যস্ত সড়কে দিনের বেলায় এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণাধীন অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল