BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার সহ গ্রেপ্তার-১০

ভারতে কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার সহ গ্রেপ্তার-১০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে একটি চক্র এসব সিলিন্ডার মজুত করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে।

কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, সম্প্রতি দেশজুড়ে প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এরই অংশ হিসেবে হায়দরাবাদের একটি কবরস্থানে বিপুল পরিমাণ সিলিন্ডার পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিলিন্ডার ও সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ রুপি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান