BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিলো তুরস্ক

ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিলো তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জন্য আসা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের একটি সরবরাহ আটকে দিয়েছে তুরস্ক। ভারতগামী ৩টি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী এএন-১২৪ পরিবহন বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্লাইটটি।

এই খবর দিয়েছে ডেকান ক্রোনিকাল সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দেশটির নাগরিকদের।

খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্ধারিত শেষ তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ বিলম্বিত হয়েছে। এই হেলিকপ্টার বহনকারী বিমানটিকে তুরস্ক আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি।

খবর অনুযায়ী, এই মাসের শুরুতে তিনটি হেলিকপ্টার বহনকারী অ্যান্টনভ পরিবহন বিমানটি জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ব্রিটেনে অবতরণ করে। তবে, তুরস্ক আকাশপথে প্রবেশের অনুমতি না দেওয়ায় এটি আর এগোতে পারেনি। প্রায় আট দিন অপেক্ষার পর, বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায়।

গত জুলাই মাসে বোয়িং ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ব্যাচের তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করে।

২০২০ সালে বোয়িং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কাছে ২২টি ই-মডেল অ্যাপাচির সরবরাহ সম্পন্ন করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কাছে ছয়টি এএইচ-৬৪ই সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচিগুলির সরবরাহ ২০২৪ সালে শুরু হওয়ার কথা ছিল।

আইএএফ ২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকার এবং বোয়িংয়ের সাথে ২২টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য বহু-বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। এছাড়াও, ২০১৭ সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর জন্য ৪,১৬৮ কোটি রুপি ব্যয়ে অস্ত্র ব্যবস্থা সহ ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ