BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস রাশিয়ার

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া। এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন।

তিনি বলেন, ছয়টির মধ্যে দুটি রিয়্যাক্টর ইউনিট এরইমাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন।

দু’দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ভারতের বেশিরভাগ পণ্যের ওপরই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ- রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ