BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩০

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন৷

সোমবার সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা(৩৭) এবং একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর (৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খদে পড়ে যায়।

এ সময় গাড়ীতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা নিহত হন এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মোল্লা নিহত হন। এ ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বিটিসি নিউজকে জানান, শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা