BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গায় ফলবোঝাই পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-১

ভাঙ্গায় ফলবোঝাই পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ফলবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ (৫২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপচালক আশিকুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত মধু উল্লাহ ফলবোঝাই একটি পিকআপ নিয়ে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পিকআপটি নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপে থাকা ফল ব্যবসায়ী মধু উল্লাহ ঘটনাস্থলেই মারা যান এবং চালক আশিকুল ইসলাম গুরুতর আহত হন।

নিহত মধু উল্লাহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।

দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া গাড়িগুলো সড়কের মাঝখানে আটকে পড়ায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে প্রায় ৩০ মিনিটের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ‘পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি গাড়িই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত