BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভয়েস কমার্সে বিক্রেতা যখন এআই

ভয়েস কমার্সে বিক্রেতা যখন এআই
বিটিসি বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: অনলাইন কেনাকাটায় শতাধিক সাইটে অনেক পণ্যের ভিড় ঠেলে খুঁজে অর্ডার করার দিন ফুরিয়ে যেতে চলেছে। বিশেষ প্রম্পট ক্রেতার আগ্রহ বুঝে ঠিকঠাক স্বয়ংক্রিয় কেনাকাটা করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
অর্থাৎ চ্যাটবটে কোনো পণ্যের খোঁজ করার পর ওই চ্যাট উইন্ডো থেকেই সরাসরি কেনাকাটা সেরে নেওয়া যাবে। মুহূর্তের মধ্যে ঠিক যা কিনতে চাইছেন, সে পণ্যই সামনে হাজির হবে। বাড়তি কোনো ঝুটঝামেলা ছাড়াই কেনা যাবেপছন্দের নির্দিষ্ট পণ্য।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটে কোনো বিশেষ পণ্যের খোঁজ করার পর সেই চ্যাট উইন্ডো কয়েকটি পণ্যের তুলনামূলক চিত্রক্রেতার সামনে উপস্থিত করবে। ভবিষ্যতের বিকিকিনির জন্য এমন বিশেষ টুল উন্নয়নের কথা জানিয়েছে ওপেনএআই। বিশ্বের শতকোটি প্রযুক্তিপ্রেমীর ভরসার নামএখন চ্যাটজিপিটি। এবার সেই চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে এখন থেকে শুধু পরামর্শ দেবে, তা কিন্তু নয়। তারা সরাসরি পণ্য কিনতে বিক্রেতার ভূমিকায় কাজ করবে।
ওপেনএআই ঘোষণা দিয়েছে, দ্রুতই ইনস্ট্যান্ট চেকআউট পরিষেবা সচল হবে। এখন চলছে পরীক্ষামূলক অধ্যায়। আর এমনটা শুরু হচ্ছে  এট্‌সি এবং শপিফাইয়ের মতো ই-কমার্সের হাত ধরে। পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে অ্যাজেনটিক কমার্স প্রটোকল (এসিপি), যা স্ট্রাইপের সহযোগিতায় তৈরি করা হয়েছে।
এসিপি এই লেনদেন প্রক্রিয়াকে নিরাপদের সঙ্গে করেছে গ্রাহকবান্ধব। ওপেনসোর্স হওয়ায় অনেক খুচরা বিক্রেতা এই ধরনের কনভার্সেশনাল কমার্সে (সি-কমার্স) যুক্ত হতে পারবেন।
নতুন ধারার এই পরিষেবায় কোনো পণ্য খোঁজা আর তা কেনার মধ্যকার সময়ের ব্যবধান অনেকাংশে কমিয়ে দেবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে ক্রেতার কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি নির্দিষ্ট পণ্যটি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
শপিফাই, এট্‌সির হাত ধরে ইনস্ট্যান্ট চেকআউট অনলাইন বিকিকিনির ভবিষ্যৎ অনেকাংশে বদলে দেবে; আনবে নতুন ধারণা। তারই ধারাবাহিকতায় ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যসব ই-কমার্স সাইটে কেনাবেচায় এমন চর্চার সূচনা হবে দ্রুতই।
বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে চ্যাটবট শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিপণন ব্যবস্থায় সরাসরি লেনদেন পরিচালনা করবে। ফলে আগামীতে ডিজিটাল বিপণন প্রকৌশলে এআই সঞ্চালকের ভূমিকা পালন করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া