BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলায় সফররত ঠাকুরগাঁও জেলা নারী হকি দল ৩-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের পক্ষে রিতু ২ ও রতি ১টি করে গোল করে। প্লেয়ার অফ দ্যা ম্যাচ ঠাকুরগাও এর খেলোয়াড় মোছাঃ লিজা মোনালিসা, রাইজিংস্টার অফ দ্যা টুর্নামেন্ট রেখা মনি, রাজশাহীর মহুয়া সেরা গোল রক্ষক , সর্বাধিক গোলদাতা রেখা রানী ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ঠাকুরগাঁও এর রিয়ামনি নির্বাচিত হন।

রোববার (৯ নভেম্বর) খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

এর আগে তিনি বলেন ছেলেদের পাশাপাশি মেয়েদের এই খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ক্রীড়া হচ্ছে মানুষ গড়ার কারিগর । কোন অবস্থাতেই পিছিয়ে থাকা যাবনা।সব সময় সামনে এগিয়ে যেতে হবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ তৌফকুর রহমান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট সমন্বয়ক মোঃ তারিকুজ্জামান নান্নু, রাজশাহী ব্রাক ব্যাংকের ক্লুাস্টার ম্যনেজার ডুলাল মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চলানা করেন শিরজী ইমন। এ সময় অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক