BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেড শাকশুকার রেসিপি

ব্রেড শাকশুকার রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক:

উপকরণ:

# তেল: ২ টেবিল চামচ

# ছেঁচা রসুন: ২ কোয়া

# পেঁয়াজ: ছোট কিউব করে কাটা ১টি

# ক্যাপসিকাম: ছোট কিউব করে কাটা অর্ধেক

# পালংশাক: ১ কাপ

# লবণ: স্বাদমতো

# লাল শুকনা মরিচের গুঁড়া: আধা চা-চামচ

# গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

# ভাজা জিরাগুঁড়া: আধা চা-চামচ

# ডিম: ২টা

# ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ

# টমেটো: কিউব করে কাটা ১টা।

প্রণালি:

একটা ছোট গোল প্যানে প্রথমে তেল দিয়ে ছেঁচা রসুন দিন। পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে মাঝারি আঁচে ভাজুন। কিছুটা নরম হয়ে এলে তাতে পালংশাককুচি দিন। লবণ, শুকনা মরিচগুঁড়া, গোলমরিচগুঁড়া, জিরাগুঁড়া, টমেটো দিন। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে ডিম ঢেলে দিন। অল্প লবণ ছিটিয়ে দিন। ডিমটা হয়ে গেলে তারপর ওপরে ধনেপাতাকুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ