BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতায় শ্রেষ্ঠ ইউএনও ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতায় শ্রেষ্ঠ ইউএনও ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কসবা পৌরসভার প্রশাসক মো. ছামিউল ইসলামকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ এবং ‘শ্রেষ্ঠ পৌর প্রশাসক’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. এহেতাশামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শংকর কুমার বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রন্জন কুমার দেসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে উপজেলা ও পৌরসভাগুলোর জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জনের ভিত্তিতে কসবা উপজেলা ও কসবা পৌরসভা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ডিডিএলজি, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান