BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া

‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া

বিটিসি বিনোদন ডেস্ক: দীর্ঘ ৪ মাসের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ফিরেছেন তিনি।

দর্শকদের বড় চমক দিতেই এমন সিদ্ধান্ত স্পর্শিয়ার। এ ধারাবাহিকে যুক্ত হয়ে তাই উচ্ছ্বসিত অভিনেত্রী। জনপ্রিয় এ ধারাবাহিকের সিজন ফাইভের পর্বগুলোতে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে স্পর্শিয়া বলেন, গত কোরবানির ঈদের পর ইচ্ছা করেই নিজেকে পর্দায় অফ রেখেছি। আমি চাচ্ছিলাম পর্দায় আমাকে কয়েকমাস দেখা না যাক। ব্যাচেলর পয়েন্টে কাজের জন্যই আমি বিরতি নিয়েছিলাম।

স্পর্শিয়া আরও বলেন, কাজটি নিয়ে বেশি কিছু বলবো না। আগে সিরিয়াস ও ডার্ক চরিত্রে কাজ করেছি। এবার চেষ্টা করেছি ফান-কমেডি কিছু করার জন্য। সিজন ফাইভে নেক্সট পর্বগুলো দেখলে দর্শক তা বুঝতে পারবেন। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেটিই দেখার অপেক্ষায় আছি।

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে স্পর্শিয়ার এটি প্রথম কাজ। বেশি দর্শকের সাথে যুক্ত হতে ও বড় প্রজেক্টে কাজ করার জন্যই ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজ করতে রাজি হন অভিনেত্রী। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনের পর্বগুলো প্রকাশ হওয়ার পর তা সাড়া ফেলেছে দর্শকমহলে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার