BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত : কাজল

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত : কাজল

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, বিয়ে নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মনে করেন বিয়েরও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেন সম্পর্ক নবায়নের সুযোগ থাকে। তাঁর এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে দাম্পত্যে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত কাজল ও অজয় দেবগণ দাম্পত্য জীবনের ২৭ বছর পার করেছেন। ভালোবেসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খন্না প্রশ্ন রাখেন ‘বিয়ের কি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেটি পর নবায়ন করা যাবে?’

ভিকি, কৃতি ও টুইঙ্কেল একবাক্যে ‘না’ বললেও, কাজল ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত। কে বলতে পারে আপনি সঠিক সময় সঠিক মানুষকেই বিয়ে করেছেন? নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয়, আর মেয়াদ শেষ থাকলে কাউকে দীর্ঘ সময় কষ্ট পেতে হয় না।’

টুইঙ্কেল মজা করে বলেন,’এটা তো বিয়ে, ওয়াশিং মেশিন নয়!’

শোয়ের অন্য আলোচনায় টাকাপয়সা কি সুখ কিনতে পারে। এই প্রশ্নে কাজল বলেন,’আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, সেটা কখনো কখনো সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থ আপনাকে জীবনের সত্যিকারের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের