বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতীতে রেডিমেট পোশাক “রিও ক্লথিং” শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারের ইউসিবি ব্যাংকের সংলগ্ন এ শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিকতা শুভ সূচনা করা হয়। এখন থেকে এই শোরুমে আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের রেডিমেট পোষাক পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রামানিক, বেলকুচি পরিবেশক সমিতির সভাপতি হাজী আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।
এসময় প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী নয়ন কুমার ঘোষ বলেন, আমাদের অঞ্চলের মানুষ ভালো পোষাক ক্রয় করার জন্য ঢাকা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে যান। এলাকার মানুষের কথা চিন্তা করে আধুনিক ও রুচিসম্মত পোশাক “রিও ক্লথিং” পোশাকের শোরুম দেওয়া হয়েছে। এই শোরুম থেকে ক্রেতারা তাদের পছন্দের পোষাক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
তিনি বলেন, এখানে রুচিসম্মত সকল ধরনের পোষাক পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমারা আরও পোষাক সংযোজন করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #


