BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে।” এই স্লোগানে সিরাজগঞ্জের বেলকুচিতে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে চালা-মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং (Gavi) গাভীর সহযোগিতায় ও বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন।
এসময় বক্তারা বলেন, “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এ টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে টাইফয়েড সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।”
আরও বলা হয় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে এই টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী