BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে জায়গা দখল করে দেয়াল নির্মাণ করায়, থানায় অভিযোগ

বেলকুচিতে জায়গা দখল করে দেয়াল নির্মাণ করায়, থানায় অভিযোগ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাকিলের বিরুদ্ধে। উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী জুয়েল রানা জানায়, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর মৌজায় আরএস ১৩৩২ ও দাগ নং ২৯৬ খতিয়ানে পৈত্তিক সম্পতির ৮ শতাংশের সাথে ৬ শতাংশ আমরা জমি ক্রয় করি। আমরা দীর্ঘ দিন যাবত জমি ভোগ দখল করে আসছি। গত ১৭/০৩/২৬ তারিখ সকালে শাকিল আকন্দের নেতৃত্বে আরও ১০/১২ জন এসে আমার জমিতে আমাকে কিছু না জানিয়ে অবৈধ ভাবে দেয়াল নির্মাণের কাছ শুরু করেন। এ বিষয়ে আমি জানার পর বাঁধা দিতে গেলে তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে শাকিল আকন্দ জানান, আরএস খতিয়ান ১৩৩২ ও দাগ নং ২৯৬ ফসলী জমি রেকর্ড মূলে ওয়ারিশিয়ান সূত্রে আমাদের সম্পতি ইর্তিপূর্বে আমরা জানতাম না, যখন জানতে পারলাম তখন তাদেরকে আমাদের ওয়ারিশিয়ান সূ্ত্রের জমি বুঝে দিতে বলি। তারা বুঝে না দেওয়ার জন্য আমরা রেকর্ড মূলে যতটুকু জায়গা পাই আমরা আমীন এবং এলাকার গণ্যমান্য বক্তিদের মাধ্যমে আমাদের জায়গার প্রাপ্যটুকু বুঝে নেই। তবে জায়গার ওয়ারিশ বেশি হলেও কোন বন্টন নামা দলিল হয়নি।

এ বিয়য়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক মামুন জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। জায়গা জমি এগুলো আদালতের বিষয়, তবে কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ