BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে অবৈধ দলিলে বাড়ী দখলের অপচেষ্টা, প্রতিবাদে সাংবাদিক সন্মেলন 

বেলকুচিতে অবৈধ দলিলে বাড়ী দখলের অপচেষ্টা, প্রতিবাদে সাংবাদিক সন্মেলন 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে।

বুধবার সকালে অবৈধ দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক হোয়াইটম্যান বেলকুচি প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ইমদাদুল হক হোয়াইটম্যান সংবাদ সম্মেলনে বলেন, ১৯৭৭ সালে উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ যায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের যায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি। পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার যায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার যায়গা ও স্থাপিত ঘড়বাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন।

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালত রায়ে খারিজ করে দিয়েছেন। এই জবরদখল মূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ