BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর ঘিবা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা গ্রামের পূর্ব পাড়ার একটি মাঠে অবস্থান নেয়। রাত ১২টার দিকে কিছু চোরাকারবারিকে ভারত থেকে মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারিরা মাথার বস্তা ফেলে পালিয়ে ভারতের মধ্যে চলে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঘিবা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছেন। জব্দ করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ