BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বেগম খালেদা জিয়ার স্মৃতিতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৮টায় নগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় ডেমোক্রেটিক অ্যাকশন ফর বাংলাদেশ (ড্যাব) ও রাসিক ২৮ নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ চিকিৎসা শিবির শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু।

ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু।

ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু বলেন, এই চিকিৎসা ক্যাম্প কেবল ফটোসেশনের উদ্দেশ্যে নয়, বরং সুনির্দিষ্টভাবে রোগীদের কার্যকর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে।

তিনি জানান, ১০ জন চিকিৎসক বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট ঘর রেখে রোগীদের উপযুক্ত চিকিৎসা প্রদান করছেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা হলেন: ডাঃ ফজলুল কবীর ভ‚ঁইয়া পাভেল (মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ মোঃ দেলোয়ার হোসেন (সার্জারি বিশেষজ্ঞ), ডাঃ আরন্তি মারিয়া ইসলাম (গাইনী রোগ বিশেষজ্ঞ), ডাঃ মোসাদ্দিক হোসেন চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ মোঃ নাসিম হোসেন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফিরোজ উদ্দিন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফয়সাল জামান (দন্ত রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডাঃ সুজন আল হাসান (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বাত, ব্যাথা ও প্যারালাইসিস), ডাঃ শামীম হোসেন (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ), ডাঃ জাহিদুল ইসলাম (শিশু রোগ বিশেষজ্ঞ)।

রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজিত হয়েছে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে পারেন। তিনি জানান, দুপুর ১টা নাগাদ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন এবং সন্ধ্যা পর্যন্ত আরও প্রায় এক হাজার মানুষ চিকিৎসা নিতে আসার আশা প্রকাশ করেন তিনি।

চিকিৎসা ক্যাম্পে সহযোগিতায় ছিলেন, সাবেক মতিহার থানা বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আনসার আলী, ডেপুটি রেজিস্ট্রার (রাবি) আবু মোঃ তারেক, রাবি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন উৎপল, সাবেক রাবি ছাত্রদল নেতা মোঃ আমিনুল হক পিন্টু, বিএনপি নেতা মোঃ আব্দুল কুদ্দুস ডলার, তোজাজ্জল হোসেন বাবু, মোঃ মামুনুর রহমান, মোজাম্মেল হক মুকুল, আতিকুর রহমান মুন্টু প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল