BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি আবদুস সবুর, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, আরইউজের সিনিয়র সদস্য আহাদ আলী, জিয়াউল কবির স্বপন প্রমুখ।

কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাষ্ট্রি মসজিদের ইমাম আতিকুর রহমান। এতে রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই আস্হা ও ঐক্যের প্রতীক হিসেবে সামনে এসে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম ও নির্যাতন সত্বেও তিনি পিছু হটেননি। তাই আগামীতেও দেশকে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বেগম খালেদা জিয়ার মত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে দোয়া চেয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন।

তারা আরো বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ এবং দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ