BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়া’র কবরে শেকৃবি ‘বৃহত্তর বগুড়া সমিতি’র শ্রদ্ধাঞ্জলি

বেগম খালেদা জিয়া’র কবরে শেকৃবি ‘বৃহত্তর বগুড়া সমিতি’র শ্রদ্ধাঞ্জলি

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার সন্ধ্যায় (০৩ জানুয়ারি ২০২৬) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছে ‘বৃহত্তর বগুড়া সমিতি’।

এসময় উপস্থিত ছিলেন– শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।

এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন– ‘‘দেশ তাদের প্রকৃত অবিভাবক হারিয়েছে, সকলের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ শোকাহত।

এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।”

এছাড়া আরও উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতি বাংলাদেশ-এর যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন-সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ‘বৃহত্তর বগুড়া সমিতি’-এর সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ