BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে রাজশাহীতে ক্যাবের প্রতিবাদ সভা

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে রাজশাহীতে ক্যাবের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ক্যাবের প্রচার সম্পাদক সঞ্জু আহম্মেদ, তথ্য ও গবেষনা সম্পাদক কবি অনুরুদ্ধ, রাশেদা পারভিন, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, দিনের আলো সভাপতি মোহনা সহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার সুযোগ নয়; বরং নিরাপদ, মানসম্মত ও ন্যায্যমূল্যে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। কিন্তু দেশে এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

তারা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ভোক্তাদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘটনার স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হচ্ছে।

২০২৬ সালের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য “Safe Products, Confident Consumers”—বাংলায় যার অর্থ “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।”

বক্তারা বলেন, নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা থেকে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে কঠোর বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভা শেষে জিরোপয়েন্ট থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর আরডি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান