BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সা সতীর্থরা

‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সা সতীর্থরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এস্পানিওল থেকে এসে বার্সেলোনার যেন কাণ্ডারী হয়ে উঠেছেন হোয়ান গার্সিয়া। রেসিং সান্তান্দারের বিপক্ষে কোপা দেল রের ম‍্যাচেও দারুণ সব সেভ করে আবারও নিজের সামর্থ‍্য দেখিয়েছেন তিনি। ম‍্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থরা।

কোপা দেল রের শেষ ষোলোর ম‍্যাচে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দল রেসিংকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরানোর একটা দারুণ সুযোগ পেয়েছিল রেসিং। কিন্তু তাদের হতাশ করে দুর্দান্ত নৈপুণ্যে ব‍্যবধান ধরে রাখেন গার্সিয়া। পরে ম‍্যাচের শেষ শটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল।

ওই সেভের জন‍্য প্রশংসায় ভাসছেন বার্সেলোনা গোলরক্ষক। দলের প্রথম গোলটি করা ফেররান তরেসের কাছে সেভটি অমূল‍্য।

“শেষ দিকে ম‍্যাচে বেশ উন্মুক্ত হয়ে পড়েছিল। সৌভাগ‍্যবশত আমাদের গার্সিয়া ছিল।”

কেবল এই এক ম‍্যাচ নয়, গার্সিয়ার গুরুত্বপূর্ণ অবদান মৌসুম জুড়েই দেখছেন মিডফিল্ডার মার্ক কাসাদো।

চেলসির বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব‍্যবধানে হারের পর থেকে জয়রথে আছে বার্সেলোনা। টানা ১১ জয়ের পথে ৬ ম‍্যাচে কোনো গোল হজম করেনি দলটি। এতে সবচেয়ে বড় অবদান গার্সিয়ার। পোস্টে তাকে পেয়ে উচ্ছ্বসিত কাসাদো।

“হোয়ান গার্সিয়া অবিশ্বাস‍্য। সে আমাদের লা লিগায় পয়েন্ট এনে দেয় আর আজ সে আমাদের লড়াইয়ে জিতিয়েছে। সে বিশ্বের সেরা।”

পাউ কুবার্সির ভুলেই গোল পেতে যাচ্ছিল রেসিং। গার্সিয়া চীনের প্রাচীরের মতো দৃঢ়তা নিয়ে স্বাগতিকদের ঠেকিয়ে দেওয়ায় তরুণ ডিফেন্ডারের ভুলের মাশুল দিতে হয়নি স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের। তাই স্বস্তি নিয়ে ম‍্যাচ শেষ করতে পারার কথা বললেন কুবার্সি।

“হোয়ানের মতো গোলরক্ষক থাকা খুব ভালো ব‍্যাপার, যে আপনাকে রক্ষা করবে।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য