BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

বিশ্বকাপের আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: আসছে বিশ্বকাপের পর্দা ওঠার আগের দিন শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। দেশের মাঠের ম্যাচটিতে ক্রিস্তিয়ানো রোনালদো ও তার সতীর্থদের প্রতিপক্ষ নাইজেরিয়া।

ম্যচটির জন্য কোনো ভেন্যু এখনও ঘোষণা করেনি দেশটির ফুটবল ফেডারেশন। তবে পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি হবে পর্তুগালের শহর লেইরিয়াতে।

এবারের বিশ্বকাপের বাছাই উতরাতে পারেনি চিলি ও নাইজেরিয়া।

বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচের সূচি আগেই ঠিক করে রেখেছে পর্তুগাল। আগামী ৬ জুন লিসবনের ওয়েইরাসে চিলির মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এবারের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল।

গত শনিবার আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, গত মঙ্গলবার আটলান্টায় আরেক সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ।

আসর শুরুর ছয় দিন পর, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ