BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সিরাজগঞ্জ-৫ আলীমের আগমন

বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সিরাজগঞ্জ-৫ আলীমের আগমন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীমের নিজ এলাকায় আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে  ঢাকা থেকে মনোনয়ন পাওয়ার পর দুপুরে প্রথমবার নিজ এলাকায় ফিরে আসেন আলীম। তাকে স্বাগত জানাতে সয়দাবাদ এলাকায় সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা অসংখ্য মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে জমায়েত হতে থাকেন। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় চার হাজারের বেশি যানবাহন অংশ নেয়।

সয়দাবাদ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বেলকুচি ও চৌহালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথেই সমর্থকদের ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে চারপাশ উৎসবমুখর হয়ে ওঠে। পরে আমিরুল ইসলাম খাঁন আলীম এনায়েতপুরে খাঁজা ইউনুস আলী (রহঃ) মাজারে জিয়ারত করেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই মোটরসাইকেল শোভাযাত্রাটি ছিল আলীমের প্রতি সমর্থন, ভালোবাসা এবং প্রত্যশার প্রতিচ্ছবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার