BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিটিসি বিনোদন ডেস্ক: ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে জায়রা ওয়াসিমের বলিউডে যাত্রা শুরু ১৪ বছর বয়সেই। সিনেমাতে আমির খানের কন্যার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জায়রা ওয়াসিম।

‘সিক্রেট সুপারস্টার’সহ পরপর দুটি সফল সিনেমাতে অভিনয় করার পরই অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী। জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে তিনি ধর্মে মনযোগী হতে চান। অভিনয় ছেড়ে দেওয়ার পাঁচ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন জায়রা ওয়াসিম।

সামাজিকমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের দুটি মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি।

ছবিতে দেখা গেছে, কনের পরনে লাল রঙের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। বর পরেছিলেন ঘিয়ে রঙের শেরওয়ানি। তবে দু’জনেই দাঁড়িয়ে রয়েছেন পিছন ফিরে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মেহেদী রাঙা নববধূর হাত বিয়ের কাগজে স্বাক্ষর করছেন। মেহেদি করা হাতে জ্বলজ্বল করছে হীরার আংটি।

এই ছবিগুলোর ক্যাপশনে জায়রা শুধু লেখেন, ‘কবুল হ্যায়’। এই পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। তবে অভিনেত্রী কাকে বিয়ে করেছেন, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেননি। ছবির পাত্রের নাম, পরিচয়, পেশা কিংবা মুখ কিছুই প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জায়রা ওয়াসিম। গীতা ফোগাটের কিশোরী বেলার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেও বিপুল প্রশংসা কুড়ান। তার শেষ সিনেমা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা