BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!

বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!

বিটিসি বিনোদন ডেস্ক: ‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি খবর ছড়ায় বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।বেশ কয়েক বছর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে ছিল। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল।

কিন্তু এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। আর এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অনশকার সহযোগী দল।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে অনুশকার বিয়ের খবর ছড়ায়। শোনা যায়, পাত্র ও পাত্রী দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুশকা। কারণ, তার প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই!

অনুশকার সহযোগী দল এ প্রসঙ্গে বলেছে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন। জল্পনা ওপর বিশ্বাস করে এমন খবর লেখা মোটেই ঠিক নয়, এমনই বক্তব্য অনুশকার পক্ষ থেকে।

তারা বিবৃতিতে আরও লেখে, সঠিক তথ্য ও গুজবের মধ্যে তফাৎ রয়েছে। সেই তফাৎ এখন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।

অনুশকার বয়স নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোগী দল। তাদের পক্ষ থেকে লেখা হয়, বারবার ওর বয়স ৪৪ বছরটাকে বড় করে দেখানো হচ্ছে। বারবার বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়।

বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?

এখানেই শেষ নয়, ক্ষোভ প্রকাশ করে তারা লিখেছে, বিয়ে খুবই ব্যক্তিগত একটা বিষয়। কিছু গণ্ডি আপনারা মেনে চলুন, এমন তথ্য ছড়ানোর আগে।

সবচেয়ে বড় কথা পুরুষ অভিনেতাদের যে সম্মান দেন, সেটাই মহিলাদেরও দিন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী