BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় বলেন, বিপিএল এর দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দল অসাধারণ ক্রীড়া নৈপুন্য দেখিয়ে ৬৩ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রাজশাহী ওয়ারিয়র্স এর অর্জিত এই সাফল্য রাজশাহী বিভাগের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গৌরবান্বিত করেছে। দুর্দান্ত এই জয়ে আমি রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

আশা করছি ভবিষ্যতেও রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দল তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে এবং ক্রীড়াঙ্গনে রাজশাহী বিভাগের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১