BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশ যেতে ইচ্ছুকদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : তারেক রহমান

বিএনপিই একমাত্র দল, যাদের দেশ গঠনের কর্মসূচি আছে : বনানীতে তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: কাজের সন্ধানে বিদেশে যেতে চাওয়াদের সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “কৃষকদের সচ্ছলতা আনতে তাদের পাশে দাঁড়াবে বিএনপি। তরুণ সমাজের অনেকে শিক্ষিত হলেও বেকার রয়েছে অনেক। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা প্রবাসে যেতে চান তাদের সহজ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথ বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি অভিজ্ঞতা ও পরিকল্পনার সমন্বয়ে দেশ পুনর্গঠন করবে। নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা থাকে বেশি। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।”

তিনি বলেন, “বিএনপি জন্ম থেকেই মানুষের পাশে আছে। আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়ে তুলতে চাই। মানুষ যেন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে, নিরাপদে ঘরে ঘুমাতে পারে, সে ধরনের বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে। সবাই একসঙ্গে কাজ করলে আশা করি দেশের সমস্যা সমাধান সম্ভব।”

নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির শীর্ষ নেতা বলেন, “তাদের বাদ দিয়ে দেশের অগ্রযাত্রা সম্ভব নয়। প্রান্তিক পর্যায়ে অনগ্রসর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় বিএনপি। তাদের পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”

নির্বাচিত হতে পারলে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বনানীর সমাবেশ শেষে ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির হাতের ধানের শীষ তুলে দেন তিনি।

সেখানে তিনি বলেন, “এ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই নারীদের নিয়ে পরিকল্পনা আছে। বিএনপিরই পরিকল্পনা আছে কৃষকদের পাশে দাঁড়ানোর। বিএনপিই পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেওয়ার। প্রবাসীদের প্রবাসী কার্ড দেওয়া হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী