BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশি ৫ পিস্তল ৫০ রাউন্ড গুলি-৪ কেজি গাঁজাসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বিদেশি ৫ পিস্তল ৫০ রাউন্ড গুলি-৪ কেজি গাঁজাসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: বিদেশি পাঁচটি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

লিটন গাজী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। এর আগে তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীররাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালানো হয়।

পরে তার ঘরের মধ্যে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার লিটন গাজী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন।

তার সহযোগীদের শণাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবি ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার