BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : বস্ত্র ও পাটমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷

এরপর বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগ মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনার মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন।এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা -কর্মচারী এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ