BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনের সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনের সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব গুরুত্বসহকারে দেখছে। প্রতিবেদনে কিছু ভালো সুপারিশ আছে। অবশ্যই সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবেদনটা পুরোটা দেখতে হবে। আমি যেহেতু পুরো প্রতিবেদন পড়িনি, তাই এ বিষয়ে পূর্ণ কোনো বক্তব্য দিতে পারবো না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিআর হত্যাকাণ্ডের একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেটা কীভাবে দেখছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখছে। আপনারা দেখেছেন, এই প্রতিবেদনের ভলিউম কতগুলো। সেটা আমার সম্পূর্ণটা পড়া হয়নি। পড়া শেষে তাদের যে সুপারিশ, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এ প্রতিবেদনটা পুরোটা দেখতে হবে। অবশ্যই ভালো ভালো সুপারিশ এসেছে। সেগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। আমি যেহেতু পুরো প্রতিবেদন পড়িনি, তাই এ বিষয়ে পূর্ণ কোনো বক্তব্য দিতে পারবো না।

লটারি মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা বাদ পড়ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়েই গঠিত হয়েছে। কয়েক লাখ থেকে কতজন সিলেক্ট হয়েছে। মেধাবী ছাড়া কি কেউ সিলেক্ট হয়েছে? আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এসপি নিয়োগ দিয়েছি। এজন্য আমরা তিনটি ক্যাটাগরি করেছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু