BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিটিসি রেসিপি: বিফ হাঁড়ি কাবাব

বিটিসি রেসিপি: বিফ হাঁড়ি কাবাব

বিটিসি রেসিপি ডেস্ক: মজাদার বিফ হাঁড়ি কাবাব রাখতে পারেন। এই কাবাব পোলাও, ভাত, নান কিংবা পরোটা- সবকিছুর সাথেই খেতে পারবেন। জেনে নিন বিটিসি রেসিপি।

উপকরণ:

হাড় ছাড়া গরুর মাংস- ১ কেজি.

সরিষার তেল- দেড় কাপ

পেঁয়াজ মিহি কুচি- ১ কাপ

পেঁপে বাটা- ২ টেবিল চামচ

টক দই- ৩ টেবিল চামচ

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ৪টি

তেজপাতা- ২টি

জয়ত্রী- জয়ফল গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

বাদাম ও কিসমিস- পরিমাণ মতো

প্রণালি:

মাংস ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর সাইজে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আদা, রসুন, গুঁড়া মরিচ, গোলমরিচ, জিরা, টক দই, পেঁপে বাটা, গরম মসলা, ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাংস ম্যারিনেট করুন ২ ঘন্টা। হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, আস্ত গরম মসলা ফোঁড়ন দিয়ে মিহি কুচি পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়েচেড়ে নিন। লবণ দিয়ে অল্প আঁচে ৪০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস সেদ্ধ হলে মসলা কষিয়ে যখন তেল বের হবে, তখন ১টি বড় পেঁয়াজ মোটা চাক করে কেটে মাংসের উপরে ছড়িয়ে দিন। ৪/৫টি আস্ত কাঁচামরিচ দিন। আরও মিনিট পাঁচেক রান্না করে বাদাম, পেস্তা, কিসমিস, পেঁয়াজের রিং, লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান